Facebook Twitter Instagram YouTube

নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষ: নারীসহ নিহত ৪


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষ: নারীসহ নিহত ৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। একই সময়ে বিপরীত দিক থেকে আসছিল সারবোঝাই একটি ট্রাক। নারান্দিয়া এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান, যাদের মধ্যে একজন নারী রয়েছেন।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ, শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din