Facebook Twitter Instagram YouTube

দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরল ১৬ প্রাণ


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ / ০ Views
দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরল ১৬ প্রাণ

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের ১১টি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নারীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায় বড় ধরনের দুটি দুর্ঘটনায় চার নারীসহ মোট ৮ জন নিহত হয়েছেন। চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভোরে বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া বিকেলে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

একইদিনে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ ও যশোরে আরও ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী, গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী, ফেনীর মুহুরীগঞ্জে এক কারখানা শ্রমিক, রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহী, গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক এবং মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক বা ভারী যানের ধাক্কায় দুইজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া যশোরের বেনাপোল ভবেরবেড় বাইপাস সড়কে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh