Facebook Twitter Instagram YouTube

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ / ০
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে তার বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় তাকে অভিনন্দন জানান।

আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনও উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin