Facebook Twitter Instagram YouTube

মাধবদীতে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”


Md. Munjurul Hasan প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ /
মাধবদীতে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

 

​নরসিংদীর মাধবদী থানা পুলিশের অভিযানে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ মোঃ আবু তাহের (২৬) নামে এক জন গ্রেপ্তার ।

​গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর কাইউম ও এসআই/(নিরস্ত্র) ইউসুফ আহমেদসহ পুলিশের একটি চৌকস দল গত ১৮/০৪/২০২৬ তারিখ রাত ২১:০০ ঘটিকায় মাধবদী থানার আখালিয়া দক্ষিণপাড়া এলাকার জনৈক রুস্তম আলীর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং ৪৭০ ক্যান বিদেশি বিয়ারের একটি বড় চালান জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আবু তাহের। সে আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ফজলুল হক ফজলের ছেলে। গ্রেপ্তারকৃত আবু তাহেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আরো দুই আসামির নাম জামাল ও নূর মোহাম্মদ বলে স্বীকার করেছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।