Facebook Twitter Instagram YouTube

শনিবার রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ / ০
শনিবার রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম। রাজধানীর বেশ কিছু এলাকায় আগামী শনিবার (২৪ অক্টোবর) সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। পাইপলাইনের জরুরি মেরামতকাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে এই সময় গ্যাস পাওয়া যাবে না।

এই গ্যাস বিভ্রাটের ফলে নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা এবং বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকরা সাময়িক অসুবিধার সম্মুখীন হবেন। সাময়িক এই সমস্যার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor