Facebook Twitter Instagram YouTube

পশ্চিম তীরে মার্কিন কংগ্রেস সদস্যকে অস্ত্রের মুখে আটকে রাখার অভিযোগ


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ /
পশ্চিম তীরে মার্কিন কংগ্রেস সদস্যকে অস্ত্রের মুখে আটকে রাখার অভিযোগ

অধিকৃত পশ্চিম তীরে সফরকালে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না এবং তার সফরসঙ্গীদের সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বা সেটলাররা অস্ত্রের মুখে আটকে রেখেছিল বলে অভিযোগ উঠেছে। ক্যালিফোর্নিয়ার এই প্রগতিশীল আইনপ্রণেতা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ এই ঘটনায় সেটলারদের পক্ষ নিয়েছিল।

ঘটনাটি ঘটেছে পশ্চিম তীরের খিরবেত জানুতা গ্রামে। রো খান্না জানান, তিনি গ্রামটি পরিদর্শনের সময় যুক্তরাষ্ট্রের তৈরি এম৪ রাইফেলধারী কিছু সশস্ত্র ব্যক্তি তাদের পথরোধ করে আটকে দেয়। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে আইডিএফ পৌঁছানোর পর তারা ফিলিস্তিনি বা মার্কিন নাগরিকদের পাশে না দাঁড়িয়ে উল্টো সেটলারদের পক্ষ নেয় এবং তাদের দীর্ঘ সময় আটকে রাখে। তিনি একে একটি বড় ভুল হিসেবে অভিহিত করেছেন।

রো খান্নার সফরসঙ্গী ক্যামেরন ক্যাসকি জানিয়েছেন, সেটলাররা তাদের এক ঘণ্টারও বেশি সময় আটকে রেখেছিল। এ সময় তারা জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চেয়েছিলেন। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করলে তারা মুক্তি পান। তবে এই ঘটনায় ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, খিরবেত জানুতার কাছে কিছু সেটলার কয়েকটি যানবাহনের পথরোধ করেছিল। তবে তাদের দাবি, সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির অবসান ঘটিয়েছে। খিরবেত জানুতা গ্রামটি দীর্ঘ সময় ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, উগ্র সেটলাররা গ্রামের একমাত্র বিদ্যালয়টিতে আগুন দিয়েছে, বাড়িঘর লুট করেছে এবং কৃষিজমি ও পানির ট্যাংকসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে।

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে। এই সহায়তার আওতায় এম৪ রাইফেলের মতো অস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যবহার করার অভিযোগ উঠেছে সেটলারদের বিরুদ্ধে। এছাড়া গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরায়েলের নীতি নিয়ে মার্কিন ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, ২০১৮ সালে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি অনুকূল মনোভাব ছিল ৫৯ শতাংশ, যা ২০২৬ সালের মে মাসে ২২ শতাংশে নেমে এসেছে।

তবে তাদের দাবি, সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির অবসান ঘটিয়েছে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে।