
জমি সংক্রান্ত প্রি-এম্পশন এবং পারিবারিক বিরোধের মতো বিভিন্ন ধরনের দেওয়ানি বিরোধ আদালতের দ্বারস্থ হওয়ার আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের ১০টি জেলায় একযোগে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ভোলা জেলাতেও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিচার, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন :