
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই তিনি নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন, যা নিয়মিত প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গোলাপি রঙের পোশাকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন ‘মালিক’ সিনেমার এই অভিনেত্রী।
নিজের পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি ব্যবহার করে মিম লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’ তবে এই ছবিগুলো কোনো ওয়েব সিরিজ নাকি সিনেমার শুটিংয়ের দৃশ্য, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।
ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে অনুরাগীরা অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। অনেকে তাকে বিভিন্ন বিশেষণে ভূষিত করেছেন। সজীব নামের এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড ও তামিল নায়িকাদের হার মানান।’ রিশা মনি নামের আরেক অনুরাগী লিখেছেন, ‘বর্তমানে বাংলাদেশে যদি সেরার সেরা সুন্দরী নায়িকা কেউ থাকে, তবে তিনি মিম।’
আরেকজন ব্যবহারকারী মিমের ব্যক্তিত্ব নিয়ে লিখেছেন, ‘বিদ্যা সিনহা সাহা মিম, সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং এক মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়ে আপনি সত্যিই এমন এক তারকা, যিনি বিশ্বের প্রতিটি কোণ আলোকিত করে তোলেন।’ প্রসঙ্গত, মিম সম্প্রতি নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করেছেন।
আপনার মতামত লিখুন :