Facebook Twitter Instagram YouTube

দিল্লির যন্তর মন্তরে বাড়ছে বিক্ষোভ, ওয়াংচুকের সমর্থনে সরব বিশ্ব


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ /
দিল্লির যন্তর মন্তরে বাড়ছে বিক্ষোভ, ওয়াংচুকের সমর্থনে সরব বিশ্ব

দিল্লির যন্তর মন্তর থেকে সরে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার সকাল থেকেই আন্দোলনস্থল যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে শুরু করেছে। তাদের মূল দাবি হলো, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে এক নতুন পর্যায়ে পৌঁছেছে। সিজেপি এবং বিরোধী নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ এই আন্দোলনের ওপর পুলিশ দমনমূলক আচরণ চালাচ্ছে। এই আচরণের প্রতিবাদেই মঙ্গলবার রাস্তায় নেমেছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

এদিকে, ভারতের সীমানা ছাড়িয়ে এই বিক্ষোভের ঢেউ এখন আন্তর্জাতিক অঙ্গনেও আছড়ে পড়েছে। পিটিআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সান হোসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন একটি অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরা। একই গ্রুপের সদস্যরা লন্ডন এবং ডাবলিনেও সমজাতীয় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh