
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর আসরের সেরা পারফরমারদের নিয়ে 'টিম অব দ্য টুর্নামেন্ট' ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আলো ছড়ানো সাতটি ভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে ৪-৩-৩ ফরমেশনে সাজানো হয়েছে এই সেরা একাদশ।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের তিন ফুটবলার জায়গা পেয়েছেন এই তালিকায়। এর মধ্যে রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া ও পেদ্রো পেরো। এছাড়া মাঝমাঠে রদ্রি পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। রানার্সআপ আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছেন অধিনায়ক লিওনেল মেসি এবং রক্ষণভাগের লিসান্দ্রো মার্তিনেজ। সেমিফাইনাল পর্যন্ত খেলা ফ্রান্সের তিন খেলোয়াড় কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে এবং ডিফেন্ডার দায়ো উপামেকানোও একাদশে স্থান পেয়েছেন।
ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম মাঝমাঠে তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন; টুর্নামেন্টে মিডফিল্ডার হয়েও ৭টি গোল করার রেকর্ড গড়েছেন তিনি। স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড, যিনি পুরো আসরজুড়ে গোল করে আলোচনায় ছিলেন। গোলবারের নিচে জায়গা পেয়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে বড় ভূমিকা রেখেছিল।
বিশ্বকাপ-২০২৬ সেরা একাদশ (৪-৩-৩): গোলরক্ষক: ভোজিনহা (কেপ ভার্দে); ডিফেন্ডার: পেদ্রো পেরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন); মিডফিল্ডার: রদ্রি (স্পেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স); ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।
আপনার মতামত লিখুন :