Facebook Twitter Instagram YouTube

জুলাই বিপ্লব দেশ ও জাতির মুক্তির পয়গাম: জামায়াত আমির


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ /
জুলাই বিপ্লব দেশ ও জাতির মুক্তির পয়গাম: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লব দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিল। তিনি দাবি করেন, আওয়ামী ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছিল এবং জুলাই বিপ্লব ঘূর্ণিঝড় হয়ে সেই ফ্যাসিবাদকে তাসের ঘরের মতো উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০, ফলপট্টি সংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মিরপুর জোন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজন করা হয়েছিল।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তিনি ১৩ বার ব্যর্থ হয়েছেন। যুবসমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত আছে বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল উল্লেখ করে তিনি বলেন, সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে। তিনি জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান, আহত ও পঙ্গু যোদ্ধাদের সুচিকিৎসা এবং শহিদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার জোর দাবি জানান। মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ শহিদদের নামে করার প্রস্তাবও দেন তিনি।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায়কে অবৈধ বলছে, অথচ প্রধানমন্ত্রী নিজেই গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট হারাম হলে সরকারও হারাম এবং দেশে কোনো বৈধ সরকার নেই। টালবাহানা পরিহার করে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকারকে চড়ামূল্য দিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। মাহফুজুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক হারুন অর রশীদ খান ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। এছাড়াও ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, মহানগরী পশ্চিম শিবির সভাপতি মুহিবুল্লাহ আল হোসাইনি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সভাপতি শান্ত তালুকদার, শহিদ মাহফুজুর রহমানের বাবা আব্দুল মান্নান ও শহিদের পিতা মোশাররফ হোসেন বক্তব্য রাখেন। এতে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন ও নাসির উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

৭ জানুয়ারি নির্বাচনে মাধ্যমে আওয়ামী লীগ ৫ বছরের জন্য ক্ষমতা বুকিংয়ের পর অনেকের মধ্যে সৃষ্টি হয়েছিলো হতাশা।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমে

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy