Facebook Twitter Instagram YouTube

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ /
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (৫ আগস্ট) জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার এবং গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে এই গণ-অভ্যুত্থান সুসমন্বিতভাবে সফল করা সম্ভব হতো না, কারণ তখন আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই কারাগারে ছিলেন। তিনি আরও বলেন, স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার পর যদি আমরা প্রশ্ন তুলি- জুলাই কার, তাহলে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না। জুলাই বারবার আসে না এবং জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

গুম কমিশন অধ্যাদেশ করা না হলেও গুম প্রতিকার ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধানের দীর্ঘমেয়াদি সংস্কার চায় যাতে ভবিষ্যতে বারবার জটিলতা সৃষ্টি না হয়। আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক। সংসদের ভেতরে ও বাইরে বাহাস বা তর্ক হতে পারে, কিন্তু আওয়ামী লীগ যাতে আর ফিরতে না পারে সেই প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তার মতে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, মানুষ এই শব্দটি শুনলে ঘৃণা করতো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin