
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই থেকে তিন দিন ভারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এরপর এ বছর আর উল্লেখযোগ্য ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে, আগামী ৯ আগস্টের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় চলছে। যদিও ঋতুচক্রের হিসেবে আষাঢ় ও শ্রাবণকে বর্ষাকাল ধরা হয়, তবে আবহাওয়া অধিদপ্তরের হিসেবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই চার মাসই বর্ষা মৌসুম। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আগামী দুই থেকে তিন দিন সারা দেশেই মোটামুটি বৃষ্টি হবে, কিন্তু এরপর থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে।
এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার এবং পরবর্তী রবি ও সোমবারও এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আজ ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলেছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কো
বেলা ১১টার পর ঢাকায় ভারি বৃষ্টি হয়। আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে
আপনার মতামত লিখুন :