
রাজধানীর কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড় এলাকার বাসিন্দা আঁখি আক্তার গত তিন বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ২৫ বছর বয়সী এই দুই শিশুসন্তানের মায়ের শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। চিকিৎসকদের মতে, ক্যানসার ইতোমধ্যে তার লিভারসহ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছে। তবে দ্রুত ব্যয়বহুল চিকিৎসা বা অস্ত্রোপচার করা সম্ভব হলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আঁখির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার পাঁচদোনায়। তার স্বামী জসিম উদ্দিন রতন একটি মুঠোফোন বিক্রির দোকানে কর্মী হিসেবে কাজ করেন। দীর্ঘ তিন বছরের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে নিঃস্বপ্রায়। অর্থের অভাবে আঁখির প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে আঁখির পরিবার সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। যারা তাকে সহায়তা করতে চান, তারা জসিম উদ্দিন রতনের ব্র্যাক ব্যাংক, জিনজিরা শাখার হিসাব নম্বর ১০৬১৭১৬২৮০০০১-এ অর্থ পাঠাতে পারেন। ব্যাংকটির রাউটিং নম্বর ০৬০২৭৭০৯৯ এবং SWIFT Code BRAKBDDH। এ ছাড়া বিকাশ বা নগদে ০১৯৮০২৩৩৪৮৮ নম্বরেও আর্থিক সহযোগিতা পাঠানো যাবে।
আপনার মতামত লিখুন :