Facebook Twitter Instagram YouTube

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ /
জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকা এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ ভাগে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান এই ওয়াকআউটের ঘোষণা দেন।

ওয়াকআউটের ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ নানা বিষয়কে উপেক্ষা করে অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া হাতে নেওয়া হচ্ছে। অথচ এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল গণভোটের রায় মেনে সংস্কার কার্যক্রম পরিচালনা করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করার প্রক্রিয়া থেকে বিরত থাকতে ক্রমাগত সময়ক্ষেপণ করে চলেছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের এমন অনীহা ও সময়ক্ষেপণের প্রতিবাদ জানাতেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh