
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই দুর্যোগে এখনো ৯১০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় ৫১৭ জন বিদেশি নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ সদস্য এবং নেপাল পুলিশের ২৮ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। নেপাল পুলিশ এখন পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
তিব্বত সীমান্তসংলগ্ন নেপালের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা এই আকস্মিক বন্যার পর দেশজুড়ে ব্যাপক উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজে সহায়তার জন্য পুলিশ, সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ৯ হাজার ২৬০ জন সদস্যকে মাঠে নামানো হয়েছে।
বন্যার কারণে চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে এবং সেখানে দ্রুত পানি জমছে। এই হ্রদটির তীর ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় মডেলিং প্রযুক্তির মাধ্যমে হ্রদের পানির পরিমাণ বিশ্লেষণ করেছে। তাদের সতর্কবার্তা অনুযায়ী, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে হ্রদটির তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
আপনার মতামত লিখুন :