Facebook Twitter Instagram YouTube

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ / ০
সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন

সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার জয় করেছেন কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য ৭৬ বছর বয়সী এই লেখকের নাম ঘোষণা করে। সমকালীন সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে কবিতা ও প্রবন্ধ রচনার পাশাপাশি অনুবাদ ও শিক্ষকতা পেশার সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত রয়েছেন অ্যান কারসন। নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে এক সৃজনশীল সংলাপের মেলবন্ধন ঘটিয়ে সমকালীন সাহিত্যে নতুন এক রূপ তৈরি করেছেন তিনি।

কারসনের সাহিত্যকর্মের মূল্যায়ন করতে গিয়ে নোবেল কমিটি উল্লেখ করেছে, ‘সাহসী ও সৃজনশীল সাহিত্যকর্মের মাধ্যমে ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে খেলাচ্ছলে সংলাপ করে সমকালীন সাহিত্যের নতুন রূপ সৃষ্টি করেছেন’ তিনি।

শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ অ্যান কারসনের সাহিত্যিক সৃষ্টির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এছাড়া তার দীর্ঘ সাহিত্যিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো কবিতায় নতুন অর্থের অন্বেষণ এবং শব্দের গভীর অনুসন্ধান করা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin