
দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও গোষ্ঠী উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার কিছু প্রচারণা বিসিবির দৃষ্টিগোচর হয়েছে। এই প্রেক্ষাপটে জেলা পর্যায়ে ক্রীড়া সংস্থা, ক্রীড়া সংগঠন ও ক্রিকেট সংস্থা সংক্রান্ত বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা উদ্যোগের সঙ্গে বিসিবির কোনো প্রকার সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
বিসিবি সংবিধানের অনুচ্ছেদ ৬.২ অনুযায়ী, সমগ্র দেশব্যাপী ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ ও সমন্বয় এবং সারা দেশের ক্রিকেট পরিচালনার স্বার্থে বিসিবি কর্তৃক নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিত করা বোর্ডের দায়িত্ব। এছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৬.৪ অনুযায়ী, সংবিধানে উল্লিখিত অধিভুক্ত ক্রিকেট সংস্থাসমূহকে স্বীকৃতি প্রদান, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঞ্চল ও অঙ্গ সংগঠনের স্বীকৃতি প্রদান, পরিচালনা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা বোর্ডের হাতে ন্যস্ত।
একই অনুচ্ছেদে আরও উল্লেখ রয়েছে যে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধাদি গঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে।
বিসিবি স্পষ্ট করেছে যে, শুধুমাত্র বোর্ডের স্বীকৃতি বা অনুমোদন এবং প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থা বা কমিটিই ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃত হবে এবং বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে। বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ব্যতিরেকে কোনো সংস্থা বা সংগঠন নিজেদেরকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী ও অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে।
একই অনুচ্ছেদে আরও বলা রয়েছে যে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধাদি গঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে। আরও পড়ুনআরও পড়ুনইনিংস ব্যবধানে হারায় বাদ ৬ ক্রিকেটার
আপনার মতামত লিখুন :