
নারী এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দারুণ চাপে পড়েছিল টাইগ্রেসরা। দলের স্কোর ৫৫ রান পূর্ণ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বড় বিপদের মুখে পড়েছিল বাংলাদেশ।
ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করেই সাজঘরে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। এরপর তিনে নামা সোবহানা মোস্তারীও ব্যর্থতার পরিচয় দিয়ে ৬ বলে মাত্র ৩ রান করে আউট হন। পাওয়ারপ্লের ৬ ওভারে বাংলাদেশ মাত্র ২১ রান তুলতে সক্ষম হয়, যার মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। পাওয়ারপ্লে শেষে জুয়াইরিয়া ফেরদৌস ২০ বলে ১৬ রান করে বিদায় নেন।
দলের অভিজ্ঞ ব্যাটার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ বলে ২৩ রান করে আউট হন। এরপর স্বর্ণা আক্তার এবং ফাহিমা খাতুন পরপর দুই বলে গোল্ডেন ডাক মেরে দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ৫ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে দল যখন চরম বিপর্যয়ে, তখন হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। তার ৩১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসটি বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। এছাড়া নাহিদা আক্তার ২৬ বলে ১৬ রান করে টিকে ছিলেন এবং রাবেয়া খান ৪ বলে ৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
আপনার মতামত লিখুন :