Facebook Twitter Instagram YouTube

ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নতুন ৫ নিয়ম চালু করল বিসিসিআই


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ /
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নতুন ৫ নিয়ম চালু করল বিসিসিআই

নতুন ক্রিকেট মৌসুমের আগে ঘরোয়া ক্রিকেটে একগুচ্ছ পরিবর্তন আনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে এগুলোকে নতুন নিয়ম হিসেবে ঘোষণা করেনি, তবে গত মৌসুমের তুলনায় এবারের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর সাম্প্রতিক আইন সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূলত এই পরিবর্তনগুলো আনা হয়েছে।

নতুন নিয়মের মধ্যে অন্যতম হলো নো-বল সংক্রান্ত কড়াকড়ি। আগে ইচ্ছাকৃতভাবে সামনের পায়ে নো-বল করলে বোলারকে কেবল সেই ইনিংসের জন্য নিষিদ্ধ করা হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী, আম্পায়ার যদি নিশ্চিত হন যে বোলার ইচ্ছাকৃতভাবে নো-বল করেছেন, তাহলে ওই বোলারকে পুরো ম্যাচ থেকেই বোলিং থেকে নিষিদ্ধ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor