
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বেশ কিছু এলাকায় আজ শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং সঞ্চালন লাইনের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছপালার ডালপালা কাটার (রাইট-অব-ওয়ে) কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সমিতির পক্ষ থেকে এক জরুরি নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বোরহানউদ্দিন গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমুদ্দিন ৩৩ কেভি ফিডারে এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এর ফলে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, পরানগঞ্জ জোনাল অফিস এবং তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :