Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ /
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদে এই বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পাঠানো হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh