Facebook Twitter Instagram YouTube

উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ / ০
উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এই বায়ুচাপের পার্থক্যের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতির কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din