Facebook Twitter Instagram YouTube

অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ফেরার ঘোষণা


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ /
অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ফেরার ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানিয়েছেন যে, প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা থাকা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ সেবন করে তিনি তার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সাময়িক বিরতি নিলেও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তিনি পুনরায় প্রতিবাদ মঞ্চে ফিরে আসার ঘোষণা দিয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিক্ষোভকারীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ওপর পাথর ও বোতল নিক্ষেপ করেছিল।

এদিকে, ভারতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর এবং এই ঘটনায় জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ক্ষমতাসীন এনডিএ এবং বিজেপির শীর্ষ নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh