Facebook Twitter Instagram YouTube

লাইফ সাপোর্টে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ /
লাইফ সাপোর্টে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

বৃহস্পতিবার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টের সহায়তা দেওয়া হয়েছে।

এর আগে, হঠাৎ অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার (২১ জুলাই) রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy