Facebook Twitter Instagram YouTube

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ /
২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

বন্যার পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন সময়সূচি তৈরির কাজ চলছে। সংশোধিত এই সূচি অনুযায়ী চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচটি জেলায় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অতি দ্রুতই বিস্তারিত সংশোধিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin