
রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর রোডের পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবকের নাম মো. শাকিল। তার বাসা জিগাতলা টালি অফিস এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর এবং মায়ের নাম আসমা বেগম। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর শাকিলের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ধানমন্ডি থানার একজন এসআই জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন তারা। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :