Facebook Twitter Instagram YouTube

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ /
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

বৈঠকে রংপুর জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি রংপুর বিভাগের অন্তর্গত নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা অংশগ্রহণ করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক ভিত্তি মজবুত করার কৌশল নির্ধারণই এই আলোচনার মূল উদ্দেশ্য।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin