
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন রোগী।
রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ১৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই বিভাগের হাসপাতালগুলোতে ২৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯৭ জন।
আপনার মতামত লিখুন :