
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিগত দিনগুলোতে সাংবাদিকতার আড়ালে উগ্র দালালি প্রত্যক্ষ করা গেছে। অনেক ক্ষেত্রে সাংবাদিকদের প্রলুব্ধ বা বিভিন্ন কর্মকাণ্ডে উসকে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার একাডেমিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সত্য সংবাদ প্রকাশের জন্য অনেক সময় সাংবাদিকদের হামলা ও মামলার শিকার হতে হয়। বালু ও কয়লা চুরি কিংবা দোকানে বাকি খাওয়ার মতো বিষয়গুলো নিয়ে রিপোর্ট করলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। দুর্ভাগ্যজনকভাবে, হামলার আসামিদের বিরুদ্ধে মামলা হলেও তাদের গ্রেপ্তার করা হয় না, বিচার তো দূরের কথা। তিনি স্পষ্ট করেন যে, সন্ত্রাসী বা অপরাধীর ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচ্য হওয়া উচিত নয়।
কায়সার কামাল আরও বলেন, আমরা পুরোনো ধাঁচের বাংলাদেশে আর ফিরে যেতে চাই না। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় পাঁচটি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, যার মধ্যে এনটিভি, বাংলা ভিশন ও দেশ টিভি অন্তর্ভুক্ত ছিল। তিনি উল্লেখ করেন, সেই জুলাইয়ে শত মায়ের বুক খালি হয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দার মতো অবহেলিত এলাকাগুলোতেও অনেকে শহীদ হয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, ভাইয়েরা ও সন্তানেরা রক্ত দিয়ে যে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ গড়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা কেন পুরোনো সেই জমানায় ফিরে যাব?
প্রশিক্ষণ কর্মশালায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সভাপতিত্ব করেন। এ সময় নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘বিগত দিনে আমরা দেখেছি সাংবাদিকতার নামে উগ্র দালালি, অনেকেই তারা প্রলুব্ধ করেছে, ইন্সটিগেট করেছে অনেক কিছু করার জন্য।’ বুধবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার একাডেমিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে সাংবাদিকদের
আপনার মতামত লিখুন :