
মঙ্গল গ্রহের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে গ্রহটির একটি ছবি ভিনগ্রহে প্রাণ থাকার জল্পনাকে নতুন করে উসকে দিয়েছে। যদিও ছবিটি ২০০৭ সালে নাসার স্পিরিট রোভারের তোলা, তবে সম্প্রতি এটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ছবিটিতে দেখা যায়, এক ব্যক্তি হাত ছড়িয়ে হাঁটার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দূর থেকে দেখলে মনে হয়, তিনি এক পা সামনে বাড়িয়ে হেঁটে যাচ্ছেন। তবে এই ছবি ঘিরে তৈরি হওয়া জল্পনা-কল্পনার বিষয়ে নাসা তাদের অবস্থান স্পষ্ট করেছে। মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, ভিনগ্রহের প্রাণীদের বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই।
আপনার মতামত লিখুন :