
সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল ইস্যুকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি বলেছে, এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ ইতোমধ্যে পাওয়া গেছে, তা বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ স্পষ্ট করেছে যে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রকৃত অভিযোগ থাকলে তিনি প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। যথাযথ প্রমাণের ভিত্তিতে ওই অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :