
দীর্ঘ ইউরোপ সফরের অংশ হিসেবে এবার স্পেনে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর আগে তিনি মিশর, লন্ডন, প্যারিস ও নেদারল্যান্ডস ভ্রমণের কিছু ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। স্পেনের ছবিগুলো তিনি প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপ জয়ের পর।
ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে ফারিণকে একদম স্বাভাবিক ও রূপটানহীন লুকে দেখা গেছে। প্রতিটি ছবিতেই তিনি একা, তবে ছবিগুলো কে তুলেছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ভ্রমণপ্রেমী হিসেবেও পরিচিত ফারিণ। ব্যস্ততার ফাঁকে প্রায়ই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছবি শেয়ার করেন তিনি, যা ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে।
কাজের ক্ষেত্রে গত বছর শরীফুল রাজের বিপরীতে 'ইনসাফ' সিনেমার মাধ্যমে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিষেক হয় তার। এছাড়া চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের 'প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা' সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
আপনার মতামত লিখুন :