
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, সংবিধান মেনেই সরকার সব কার্যক্রম পরিচালনা করছে।
আইনমন্ত্রী আরও বলেন, হুমায়ুন কবিরের শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। তিনি বলেন, সরকার রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। সরকার গঠনের পর থেকে পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা দায়ের করা হয়নি বলেও তিনি দাবি করেন।
অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, কোনো ভুক্তভোগী যদি নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে সক্ষম না হন, তবে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :