Facebook Twitter Instagram YouTube

প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অংশগ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধান প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তারা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে প্রেসিডেন্টের দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

এসময় সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করে বলেন, দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin