
দেশে সারের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, সারের কোনো ঘাটতি যেন না হয়, সেজন্য প্রচুর পরিমাণ সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশের গুদামগুলোতে ১৩ লাখ ৬৫৬ মেট্রিক টন সার মজুত আছে। গত ২০২৫-২৬ অর্থবছরের এই সময়ের তুলনায় এটি বেশ ইতিবাচক।
সার বিতরণে কিছু অনিয়মের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি স্বীকার করেন যে বিতরণ ব্যবস্থায় কিছুটা সমস্যা রয়েছে। সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণ প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। এই নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে কিছু সমস্যা এবং অস্থিরতা তৈরি হচ্ছে। কোনো কোনো ডিলার বরাদ্দকৃত সার উত্তোলন না করায় কিছু জায়গায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, তবে সরকার আশা করছে এটি দীর্ঘস্থায়ী হবে না।
সংবাদ সম্মেলনে গ্যাস পরিস্থিতির বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থাকে একটি সন্তোষজনক অবস্থানে নিয়ে যেতে প্রায় দুই বছরের মতো সময় প্রয়োজন। তবে এর মানে এই নয় যে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
এ ছাড়া প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে কোনো ঘাটতি না হয়।আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা সারসহ সরকারের সাম্প্রতিক বিভিন্ন তথ্য তুলে ধরেন।.সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মোট ১৩ লাখের বেশি (১৩.৬৫৬) মেট্রিক টন সার গুদাম মজুত আছে।
আপনার মতামত লিখুন :