
ইনকিলাব মঞ্চের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের ভোটে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন।
একই সাধারণ সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটি যতদিন টিকে থাকবে, ততদিন এর মুখপাত্র পদে শহীদ ওসমান হাদির নাম রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব আট সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেছেন। কমিটিতে আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোহাইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার লক্ষে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এই সার্চ কমিটির আহ্বায়ক জি এ সাবির এবং সদস্য সচিব মামুনুর রহমান আদনান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিন শাহরাজ।
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২৩: ৫৯আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০২: ০৮
আপনার মতামত লিখুন :