
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধারাবাহিক হামলা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজকে গারিবাবাদি জানান, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা লঙ্ঘন করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কার্যত চুক্তিটি স্থগিত করে ফেলেছে। এর জবাবে ইরানও চুক্তির আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি ও কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরান। গারিবাবাদি দাবি করেন, চলমান সামরিক উত্তেজনার কারণে তেহরান এখন প্রতিরক্ষা কার্যক্রমের দিকে মনোযোগ দিচ্ছে। এমতাবস্থায় পূর্বের সমঝোতা স্মারকটি মেনে চলা বা তা কার্যকর রাখা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :