
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির স্থলবাহিনী আধুনিক সামরিক সরঞ্জাম, ধারাবাহিক প্রশিক্ষণ এবং উন্নত অপারেশনাল সক্ষমতা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য অনুপ্রবেশ মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে তারা দাবি করেছে।
তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, “সশস্ত্র বাহিনীর অব্যাহত সতর্কতা ও নিরবচ্ছিন্ন প্রস্তুতিই দেশের টেকসই নিরাপত্তার নিশ্চয়তা। সব ধরনের অপারেশনাল খাতে এই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বজায় রাখা হচ্ছে।”
আইআরজিসির স্থলবাহিনীর উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুহোল্লাহ নুরি জানিয়েছেন, ইরানি বাহিনী এমন অবস্থায় রয়েছে যে, শত্রুপক্ষের যেকোনো অনুপ্রবেশের চেষ্টা তারা মুহূর্তের মধ্যেই প্রতিহত ও নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। তবে আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :