
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের প্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি 'পার্টনারশিপ ফিন্যান্স অফিসার' পদে লোকবল নিয়োগ দেবে। ৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ফাইন্যান্স, ব্যবসায় শিক্ষা, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা এবং অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। পদটি ফুলটাইম চাকরির এবং কর্মস্থল হিসেবে ঢাকা নির্ধারণ করা হয়েছে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমার বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো বাধ্যবাধকতা উল্লেখ করা হয়নি।
নির্বাচিত প্রার্থীকে মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা সেভ দ্য চিলড্রেনের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.savethechildren.net) ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এক নজরে সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন চাকরির ধরন: বেসরকারি চাকরি প্রকাশের তারিখ: ০৬ আগস্ট ২০২৬ পদ সংখ্যা: ১টি লোকবল নিয়োগ: ১ জন চাকরির খবর: ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ৬ আগস্ট ২০২৬ আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট: https://ww
আপনার মতামত লিখুন :