
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শরীক দলগুলোর সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করেন যে, নির্বাচন নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জোটের শরীক সবার সঙ্গে আলোচনা করা হবে।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এছাড়া ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে তাদের চলমান যুগপৎ আন্দোলন অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, একটি ধ্বংসস্তূপ থেকে দেশটিকে পুনর্গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন।
সোমবার (২০ জুলাই) শরীক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথান জানান।
আপনার মতামত লিখুন :