Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ /
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি

বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

সম্প্রতি শ্বেতা তিওয়ারি ব্যক্তিগত জীবন ও সাবেক স্বামী রাজা চৌধুরীর মন্তব্যের কারণে বারবার আলোচনায় উঠে এসেছেন। রাজা চৌধুরী এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক সম্পর্কের অভিযোগ তুলেছিলেন, যেখানে অভিনেতা সিজান খানের নামও উল্লেখ করা হয়েছে। যদিও এত বছর তিনি এসব বিষয়ে নীরব ছিলেন বলে দাবি করেছেন।

এরই মধ্যে বৃহস্পতিবার প্রাইম ভিডিওতে ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন শুরু হয়েছে। করণ জোহরের সঞ্চালনায় এই রিয়্যালিটি শোয়ের ২১ জন প্রতিযোগীর একজন শ্বেতা তিওয়ারি। অনুষ্ঠানটি শুরুর আগেই তার অংশগ্রহণ নিয়ে ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল। শোটির একটি প্রচার ভিডিওতে শ্বেতা নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন যে, তিনি অনায়াসেই তার স্বামীর প্রতারণা ধরে ফেলেছিলেন। তার এই মন্তব্য ঘিরেও বিনোদন মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh