
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮১৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৯ জন। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন হাসপাতাল ছেড়েছেন।
আপনার মতামত লিখুন :