
বাংলাদেশি রোগীদের তুলনামূলক কম খরচে এবং বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণের জন্য মালয়েশিয়াকে গন্তব্য হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশে ‘মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল’ (MHTC)-এর বিশেষ উদ্যোগ ‘U-Turn’ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে।
গত ১৭ আগস্ট ২০২৬, সোমবার ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এস সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে MHTC-এর একটি প্রতিনিধি দল দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওথম্যান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে MHTC-এর পক্ষ থেকে জানানো হয় যে, উন্নত প্রযুক্তিসম্পন্ন হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং সাশ্রয়ী খরচের কারণে বিগত বছরের তুলনায় বাংলাদেশি রোগীদের মাধ্যমে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতের রাজস্ব ২২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিনিধি দলটি ১৭ আগস্ট থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করবে। এ সময় তারা বিভিন্ন স্থানীয় হাসপাতাল, রেফারেল এজেন্সি এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ জোরদারে কাজ করবে। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দুই দেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতা প্রসারে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :