
ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নেওয়া কঠোর পদক্ষেপ ও পরিকল্পনার সমর্থনে ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত রাতে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। ভিডিওটিতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাই আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
এর আগে, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অপরাধীদের ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে কোনোভাবেই নষ্ট না হয়, তা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এছাড়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হয়েছে এবং এটি দ্রুত সংসদে পাস করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, চলমান আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনিক পর্যায়েও পরিবর্তন এসেছে। উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে বদলি করা হয়েছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) থেকে ৪৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম মূল দাবি—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিজেপিতে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শক্ত অবস্থান থাকায় আপাতত তাকে পদ থেকে অপসারণ করা হচ্ছে না।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে ইনস্টাগ্রামে দেওয়া নতুন এক ভিডিও বার্তায় মোদি বলেন, ‘গত রাতে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল।
আপনার মতামত লিখুন :