Facebook Twitter Instagram YouTube

অপারেশন থিয়েটারের দেয়াল ও জীবন বাঁচানোর নেপথ্যের গল্প


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ /
অপারেশন থিয়েটারের দেয়াল ও জীবন বাঁচানোর নেপথ্যের গল্প

অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাইরের পৃথিবী যেন থমকে যায়। ভেতরে তখন শুরু হয় সময়ের সঙ্গে লড়াই। সেখানে কেউ জীবন ফিরিয়ে আনার চেষ্টায় মগ্ন, কেউ রক্তক্ষরণ থামানোর কাজে ব্যস্ত, আবার কেউ মনিটরের প্রতিটি টু টু শব্দের দিকে কান পেতে রেখেছেন। আর দরজার ওপাশে অপেক্ষমাণ স্বজনদের চিত্রটা একদমই ভিন্ন—একজন মা তাসবিহ গুনছেন, বাবা মাথা নিচু করে বসে আছেন, আর সন্তান শুধু একটি খবরের অপেক্ষায় প্রহর গুনছে যে, অপারেশন সফল হয়েছে।

ওটি রুম কেবল অস্ত্রোপচারের জায়গা নয়, এটি হাজারো প্রার্থনা, দায়িত্ব, দক্ষতা ও আশার এক মিলনস্থল। সার্জনের হাতে স্ক্যালপেল থাকলেও সেই হাতকে স্থির রাখে বছরের পর বছর অনুশীলন, অসংখ্য নির্ঘুম রাত এবং রোগীকে সুস্থ করে তোলার প্রাণান্ত চেষ্টা। প্রতিটি সফল অস্ত্রোপচারের পেছনে কাজ করে একটি পুরো টিমের নীরব সংগ্রাম। অ্যানেস্থেসিয়োলজিস্ট, নার্স, ওটি টেকনোলজিস্ট এবং সহকারীরা মিলে জীবন বাঁচানোর এক অনন্য যুদ্ধে লড়াই করেন।

তবে সব যুদ্ধে সবসময় জেতা সম্ভব হয় না। কখনও সব চেষ্টা, দক্ষতা ও প্রার্থনার পরও প্রকৃতি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়। সেই পরাজয়ের স্মৃতি ওটি টিমের হৃদয়ে আজীবন থেকে যায়। তাই যখন কোনো রোগী সুস্থ হয়ে হেঁটে বাড়ি ফেরেন, সেটি কেবল একটি সফল অপারেশন নয়, সেটি একটি পরিবারের হাসি ফিরে পাওয়ার গল্প। ওটি রুমে কোনো অলৌকিক কিছু ঘটে না, বরং এটি মানুষের জ্ঞান, পরিশ্রম, সাহস এবং মহান সৃষ্টিকর্তার রহমতের এক অপূর্ব সমন্বয়। সর্বদা স্বাস্থ্য সচেতন থাকুন এবং ভালো থাকুন।

ডাঃ মুসফিকুর রহমান অনিক (এমবিবিএস, ইসিজিপি, সিএমইউ আল্ট্রা), সাফা হাসপাতাল ও ডায়াগনস্টিক, ঝিনাইদহ। সিরিয়াল: ০১৮১৯-৭২৫০৭০।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh