Facebook Twitter Instagram YouTube

বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, জানা গেল দিনক্ষণ


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ /
বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, জানা গেল দিনক্ষণ

রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়ছেন। বঙ্গভবন সূত্র অনুযায়ী, আগামী শনিবার (২৫ জুলাই) তিনি বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন। এরপর রোববার (২৬ জুলাই) তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে রাজধানীর গুলশানে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনে চলে যাবেন।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার পরও মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে আরও এক মাস অবস্থানের সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে তার কাছ থেকে কোনো ভাড়া বা চার্জ নেওয়া হবে না।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অসুস্থতা, অনুপস্থিতি বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এছাড়া ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh