
সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) তার এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান রুমন জানান, সোমবার সকালে সড়কপথে বরিশাল পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, যার প্রধান অংশজুড়ে থাকছে বৃক্ষরোপণ কার্যক্রম। নির্ধারিত সূচি অনুযায়ী, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোর এলাকায় বৃক্ষরোপণ করবেন তিনি। এরপর জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সংলগ্ন সাগরনদীর পাড়েও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরের সব কার্যক্রম শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
আপনার মতামত লিখুন :