Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ /
বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

গত শনিবার ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা এবং ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে সংগঠনের আহ্বায়ক ও সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন সভাপতিত্ব করেন। সভার কার্যক্রম শেষে তিনি নির্বাচন কমিশনের কাছে ভোটের দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হাসান তুষার, সাবেক লিজেন্ডারি ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু, সাবেক ফিফা রেফারি সুজিত ব্যানার্জি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক ফিফা ও জাতীয় পর্যায়ের রেফারিরা উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে মোট ৪০১ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাফুফে থেকে মনোনীত সিনিয়র সহ-সভাপতি আর. আলম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন বাদল ও আবদুল হান্নান মিরন। এছাড়া সাধারণ সম্পাদক পদে সাদাত হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর সরকার ও মো: নাহিদ, কোষাধ্যক্ষ হিসেবে নুরুজ্জামান এবং দপ্তর সম্পাদক হিসেবে ফেরদৌস আহমেদ নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো: নাজমুল হুদা, বিকাশ সরকার, ভারত চন্দ্র গৌড়, নাদিয়া সুলতানা ঝর্ণা, সাইযুন হাসান (সানি), সাব্বির সালেক শুভ, হারুন উর রসিদ, শহীদুল ইসলাম লিমন ও আনিসুর রহমান সাগর। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত এই কমিটি দেশের ফুটবল রেফারিদের আধুনিক প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করবে। নতুন এই কমিটিকে দেশের বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও ফুটবল অঙ্গনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২৩: ২৬আপডেট : ১২ জুলাই ২০২৬, ২৩: ৩১ ​​গত শনিবার অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬।