ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ সরব ও মনোযোগী বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। রোববার সকালে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। লিওনেল মেসি ও তার সতীর্থদের এই লড়াকু জয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী শাহনাজ খুশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগেও বিভিন্ন সময়ে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা খোলাখুলি জানিয়েছেন এই তারকা। এবার প্রিয় দলের সেমিফাইনালে ওঠার সাফল্যে নিজের আনন্দ প্রকাশ করে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। আর্জেন্টিনা ফাইনালে ওঠার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ায় উচ্ছ্বাসে ভেসেছেন দেশের অনেক তারকা। সেই আনন্দযাত্রায় শামিল হয়ে শাহনাজ খুশি লিখেছেন, ‘আর কথা না বলি!’
অভিনেত্রীর এই সংক্ষিপ্ত পোস্টের সঙ্গে থাকা দুটি ইমোজি দেখে স্পষ্ট বোঝা যায় যে, তিনি সমালোচক ও নিন্দুকদের উদ্দেশে একটি চিমটি কেটেছেন। পোস্টটি প্রকাশের পর তার অনেক অনুসারী মন্তব্যের ঘরে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এবার নিন্দুকদের মুখ বন্ধ, মেসি আবারও প্রমাণ করলেন’।
চলছে ফিফা ২০২৬ বিশ্বকাপ। তাই ফুটবল খেলার দিকেই মনোযোগী বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। খেলা ভীষণ পছন্দ করেন অভিনেত্রী। রোববার (১২ জুলাই) সকালে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছেছে। এ লড়াকু বিজয় ছিনিয়
আপনার মতামত লিখুন :